,

টয়লেটে যাওয়ার কথা বলে প্রেমিকের হাত ধরে পালালো নববধূ

news-image

অনলাইন ডেস্ক : বরগুনার তালতলীতে টয়লেটে যাওয়ার কথা বলে বিয়ের ১৮ দিন পর প্রেমিকের হাত ধরে এক গৃহবধূ পালিয়ে গেছেন। ইতি রানী (১৮) নামের ওই গৃহবধূ গত মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মালিপাড়া এলাকার শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যান।

খোঁজ নিয়ে জানা যায়, চলতি মাসের ১২ তারিখে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া এলাকার অসীম শীলের মেয়ে ইতি রানীর সঙ্গে বরগুনার তালতলী উপজেলার মালিপাড়া এলাকার ঝন্টু কর্মকারের ছেলে সুজন কর্মকারের বিয়ে হয়। বিয়ের পরও ইতি রানী তার আগের প্রেমিকের সঙ্গে লুকিয়ে মোবাইলে কথা বলে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে রাতে টয়লেটের কথা বলে ইতি রানী বাইরে বের হয়ে যান। অনেক সময় হলেও ঘরে ফিরে না আসলে খোঁজাখুঁজি করা হয়।

একপর্যায়ে ঘরে থাকা মোবাইল ফোনের মেসেজের সূত্র ধরে জানা যায়, প্রেমিকের হাত ধরে পালিয়েছেন ইতি। কারণ ফোনে ওই প্রেমিকের দেওয়া মেসেজে লেখা ছিল- ‘আমি আসতেছি’। ইতি পালিয়ে যাওয়ার সময় ঘরে থাকা নগদ ৯৬ হাজার টাকা, তিন ভরি স্বর্ণসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যান।

পুত্রবধূ পালিয়ে যাওয়ার ঘটনায় সুজন কর্মকারের মা ঝর্ণা রানী কর্মকার বাদী হয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, ‘এ বিষয়ে একটি জিডি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য