শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

news-image

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের দক্ষিণ কলাবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড জিআরপি থানার পুলিশ দুপুর দেড়টায় ছিন্নভিন্ন লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। নিহত নারীর বয়স আনুমানিক ৪০। তবে নিহত নারীর পরিচয় জানা যায়নি।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম জানান, সকালে অজ্ঞাত ট্রেনের ধাক্কায় এই নারী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে দুপুর দেড়টায় পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রায়হান রেহান জানান, ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর খবর শুনে ফেনী রেলওয়ে পুলিশকে খবর দেন। নিহত নারীর নাম পরিচয় জানা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ