,

করোনায় ৮২ পুলিশ সদস্যের মৃত্যু, আক্রান্ত প্রায় ১৯ হাজার

news-image

নিউজ ডেস্ক : এ পর্যন্ত করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন পুলিশের বিভিন্ন পদমর্যাদার ১৮ হাজার ৮১১ জন সদস্য। তাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৮২ জন। এখনো চিকিৎসাধীন আছেন ৩১৭ জন। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩ হাজার ১৭৮ জন আক্রান্ত হন, ২৫ জন মারা গেছেন। এছাড়া এখনো হাসপাতালে ডিএমপির ৪২ জন সদস্য চিকিৎসাধীন আছেন।

গত ২৭ ডিসেম্বর পর্যন্ত মোট আক্রান্ত ১৮ হাজার ৮১১ জন আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে অতিরিক্ত আইজিপি ছয় জন, ডিআইজি ১০ জন, অতিরিক্ত ডিআইজি ১৯ জন, পুলিশ সুপার ১১২ জন, অতিরিক্ত পুলিশ সুপার ১৮৭ জন, সহকারী পুলিশ সুপার ২২৮ জন, ইন্সপেক্টর ৯৫৭ জন, এসআই ৩ হাজার সাত জন, এএসআই ২ হাজার ৮৩৫ জন, নায়েক ৫৫০ জন, কনস্টেবল ৮ হাজার ৮২৩, অন্যান্য ২ হাজার ৭৭ জন।

ডিএমপিতে আক্রান্তদের মধ্যে যুগ্ম-কমিশনার তিন জন, উপপুলিশ কমিশনার ১৬ জন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ৫০ জন, সহকারী পুলিশ কমিশনার ২৯ জন, ইন্সপেক্টর ১৮০ জন, এসআই ৫৮৮ জন, এএসআই ৫০৫ জন, নায়েক ১০৭ জন, কনস্টেবল ১ হাজার ৫৫৩ জন ও অন্যান্য ১৪৭ জন।
সূত্র: ডিএমপি নিউজ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য