,

কোনো গায়ের জোর বা রাজনৈতিক জোর চলবে না : মেয়র আতিক

news-image

নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, কোনো গায়ের জোর বা রাজনৈতিক জোর চলবে না। জনগণের জোর হচ্ছে সবচেয়ে বড় জোর। যে যতই শক্তিধর হোক না কেনো, কেউ রাজউকের রাস্তা দখল করতে পারবে না।

বুধবার (৩০ ডিসেম্বর) রাজধানীর ভাষানটেক বস্তি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ‘১২০ ফুট রাস্তা হয়ে গেছে ২০ ফুট। এখানে অনেক ভবন হয়েছে রাজউকের নকশা কোড ছাড়া। অনেকে ভবন তৈরি করেছেন গায়ের জোর বা ক্ষমতার জোরে। এখানে কোনো গায়ের জোর বা রাজনৈতিক জোর চলবে না। যে যত বড়ই শক্তিধর হোক না কেন রাজউকের রাস্তা কেউ দখল করতে পারবে না। স্বেচ্ছায় যদি কেউ জায়গা ছেড়ে না দেয়, তাদেরকে উচ্ছেদ করা হবে রাস্তা প্রশস্ত করা হবে’।

বস্তিবাসীদের উন্নয়নের কথা উল্লেখ করে মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বস্তি উন্নয়ন করার জন্য আমাকে বলেছেন। আমি তার নির্দেশনা অনুযায়ী বস্তি দেখতে এসেছি। প্রধানমন্ত্রী বলেছেন, এদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। আমরা বস্তিবাসীদের পুর্নবাসনের চেষ্টা করছি। আশা করি, বস্তিবাসীদের জন্য স্থায়ী সমাধান করতে পারবো’।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য