,

মাকে নিয়ে আবেগাপ্লুত দীঘি

news-image

অনলাইন ডেস্ক : শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। এখন নায়িকা হয়ে চলচ্চিত্রে অভিনয় করছেন। ২৯ ডিসেম্বর দীঘির মন ভালো নেই। মায়ের স্মৃতি তাকে আবেগাপ্লুত করেছে। কারণ আজকের এই দিনে মাকে হারিয়েছেন তিনি। এক সময় মায়ের হাত ধরেই শুটিং সেটে যেতেন দীঘি। মায়ের স্বপ্ন ছিল একদিন নায়িকা হয়ে রুপালি পর্দা দাপিয়ে বেড়াবে তার কন্যা। সে স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০১১ সালের ২৯ ডিসেম্বর না ফেরার দেশে চলে যান দীঘির মা।

মায়ের স্মৃতি স্মরণ করে দীঘি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেন—আজ আমার মায়ের ৯ম মৃত্যুবার্ষিকী। নয় বছর হয়ে গেল মা তুমি আমার সঙ্গে নেই। আমি প্রতিটি মুহূর্তে তোমাকে মিস করি। আমি তোমাকে অনেক ভালোবাসি। সবাইকে অনুরোধ করছি, আমার মায়ের জন্য দোয়া করুন।

দীঘির মা দোয়েল ছিলেন বড় পর্দার নায়িকা। ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’সহ অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ১৯৬৬ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকার বিক্রমপুরে দোয়েলের জন্ম। ১৯৮২ সালে চাষী নজরুল ইসলামের ‘চন্দ্রনাথ’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখেন দোয়েল। সর্বশেষ কাজী হায়াতের ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করেন তিনি। এদিকে দীঘির হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য