,

বাংলাদেশ শান্তি চায়, যুদ্ধ নয় : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রশিক্ষণ উন্নয়নের জন্য বাসস্থান নির্মাণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কারো সাথে যুদ্ধ নয়- সবার সাথে বন্ধুত্ব নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমরা ক্ষমতায় আসার পর নৌ-বাহিনীকে আগের চেয়ে অনেক বেশি সুযোগ-সুবিধা দিচ্ছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সাড়ে দশটায় ভিডিও কনফারেন্সিং -এর মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান ২০১৮ আলফা এবং ডিইও ২০২০ ব্রাভো ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ – ২০২০ অনুষ্ঠানে যুক্ত হয়ে এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, আমাদের বিশাল সমুদ্র সম্পদ যথাযথ ব্যবহারের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা জাতির জনকের জন্মশতবার্ষিকি পালন করছি। কিন্তু করোনার কারণে যাতে আমাদের সমস্যা না হয় তাই আমরা স্বল্প পরিসরে ভার্চুয়ালি আমরা কর্মসূচি চালিয়ে যাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে যাতে মাথা তুলে চলতে পারি আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা মুজিববর্ষে জাতির জন্য বেশ কিছু কাজ করে যাচ্ছি। আমরা এরিমধ্যে ৯৯ শতাংশ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছি। প্রতিটি জেলায় যারা গৃহহীন আমরা তাদের ঘর করে দিচ্ছি। এ প্রকল্প প্রথম শুরু হয় নৌ-বাহিনীর হাত ধরে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য