,

শিগগিরই বিয়ে করবেন সালমান খান!

news-image

বিনোদন ডেস্ক : সালমান খানের কাছে ভক্তদের যেন একটাই প্রশ্ন- ‘কবে বিয়ে করবেন বলিউড ভাইজান?’ উত্তর না পেলেও আশাহত হন না ভাইপ্রেমীরা। এই প্রশ্ন উঠতেই থাকে ক্রমাগত। সালমান খানও এ প্রশ্নের উত্তর নানাভাবে দেন। বেশিরভাগ উত্তরই হয় মজা করে এড়িয়ে যাওয়ার।

এদিকে সালমানের জন্মদিনে ফের সেই বিয়ে প্রসঙ্গ উসকে দেওয়া হলো। কাজটি করেছেন বলিউডের আরেক সুপারস্টার কারিনা কাপুর।

সালমানের ৫৫তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কারিনা। দু’জনের একসঙ্গে একটি ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে। নিচে ক্যাপশনে লেখা, ‘শুভ জন্মদিন সলমন। আশা করছি, খুব তাড়াতাড়িই বিয়ে করবে তুমি’। পাশে কয়েকটি ইমোজি। যার মধ্যে চোখ মারার ইমোটিকনও রয়েছে।

এতেই আনন্দবাজার বলি পাড়ার কোনো গোপন কথার আভাস পাচ্ছে, যা এখনও মেকআপ ভ্যানের বাইরে আসার কথা নয়! নাকি নিছকই মশকরা করলেন কারিনা সেই প্রশ্নও তুলেছে গণমাধ্যমটি।

তাদের দাবি, যেহেতু সালমানের বিয়ে নিয়ে মানুষ এত ব্যস্ত, সেই ব্যস্ততার আগুনেই আরেকটু ঘি ঢেলে দিলেন অভিনেত্রী! উত্তরের জন্য এক মাত্র সময়ের উপরই ভরসা করা যাবে। নয়তো ভাইজানের বিয়ের মতো গুরুত্বপূর্ণ তথ্য এভাবে পাওয়া যায় নাকি!

এদিকে এ বছর বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে টাঙিয়ে দেওয়া হয়েছে একটি নোটিশ। যেখানে আর্জি করা হয়েছিল, করোনার কারণে এ বছর ভাইজানের জন্মদিনে যেন বাড়ির সামনে ভিড় না করা হয়। তাই এবার বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে হাত না নাড়িয়ে সালমন জন্মদিনের আগেই চলে গেলেন পানভেলের ফার্মহাউসে। সেখানে মাঝ রাতে কেক কেটে পালন করলেন নিজের ৫৫তম জন্মদিন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য