,

সৌদি আরব কারাদণ্ড দিল সেই নারী অধিকারকর্মীর

news-image

অনলাইন ডেস্ক : প্রখ্যাত নারী অধিকারকর্মী লৌজাইন আল-হাতলুলকে পাঁচ বছর আটমাসের কারাদণ্ড দিয়েছে সৌদি আরব। তার বিরুদ্ধে সৌদির রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন ও জাতীয় নিরাপত্তার ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে।তার পরিবার ও সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।

এ রায় আন্তর্জাতিক সমালোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত বাইডেন প্রশাসনের সঙ্গে সৌদি আরবের টানাপড়েন তৈরি করবে বলে মনে করা হচ্ছে।

২০১৮ সালের ১৫ মে বেশ কয়েকজন অধিকারকর্মীর সঙ্গে গ্রেফতার হন ৩১ বছর বয়সী হাথলুল।

এই নারীদের দীর্ঘদিন ধরে কারাগারে আটক রাখা হয়েছে কোনোরকম সাক্ষ্যপ্রমাণ ছাড়া। সোমবার রায় ঘোষণার সময় আদালত হাথলুলেরেএরইমধ্যে কারাগারে থাকার সময়গুলো সাজা থেকে বাদ দেওয়ার কথা বলেছেন। সে অনুযায়ী এই নারী অধিকারকর্মীর জেলে থাকার সময় ২ বছর ১০ মাস বাদ যাবে।

সৌদির স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে তিনি মুক্তি পেতে পারেন।

রিয়াদের স্থানীয় সংবাদমাধ্যম সাবাক ও আল শার্ক আল-আওসাতের প্রতিবেদনে বলা হয়েছে, হাথলুলের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করবে।

সম্প্রতি মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট বলে দিয়েছেন কোনো কোনো সৌদি ইস্যুতে তিনি তার পূর্বসুরীর চেয়ে কঠোর অবস্থান নেবেন। যুক্তরাষ্ট্রের অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা সৌদি আরব।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের