,

ইরফান খানের শেষ সিনেমা মুক্তি পাচ্ছে

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের প্রয়াত অভিনেতা ইরফান খানকে সর্বশেষ দেখা যায় হিন্দি সিনেমা ‘আংরেজি মিডিয়াম’-এ। এবার তার অভিনীত সর্বশেষ আন্তর্জাতিক সিনেমা ‘দ্য সং অব স্করপিয়নস’ মুক্তি পেতে যাচ্ছে।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, আগামী বছরের শুরুর দিকে রুপালি পর্দায় মুক্তি পেতে পারে ইরফান খানের সবশেষ সিনেমাটি। আর এ খবর নিশ্চিত করেছেন বলিউডের চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ। এক টুইট বার্তায় তিনি জানান, ‘দ্য সং অব স্করপিয়নস’ ২০২১ সালে মুক্তি পাবে।

অনুপ সিং পরিচালিত এ সিনেমায় উট ব্যবসায়ীর ভূমিকায় অভিনয় করেছেন ইরফান খান। এর আগে ‘কিসা’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন ইরফান ও অনুপ।

২০১৭ সালে সুইজারল্যান্ডে ৭০তম লোকার্নো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ‘দ্য সং অব স্করপিয়নস’। সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন ইরফানের অগণিত ভক্ত।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য