,

আবারো নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি মির্জা ফখরুলের

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : প্রথম দফার ২৪ পৌরসভার নির্বাচনে ভোটকেন্দ্র দখলের অভিযোগ তুলে আবারো বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, যে দেশের বিশিষ্ট নাগরিক ও বুদ্ধিজীবীরা বলেন নির্বাচন কমিশন দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, নির্বাচন কমিশন অযোগ্য, ব্যর্থ। তাদের থাকা উচিত নয়।

প্রথম দফার পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষে সোমবার বিকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন মির্জা ফখরুল।

ইভিএম পদ্ধতি বাংলাদেশের জন্য উপযোগী নয় দাবি করে মির্জা ফখরুল আরো বলেন, এ পদ্ধতির পেছনে উদ্দেশ্য কাজ করছে। এটা পুরোপুরি আওয়ামী লীগকে সহযোগিতা করছে।

ইভিএমএ ভোটগ্রহণে জালিয়াতি ও কারচুপির যথেষ্ট সুযোগ আছে বলে মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশের বাইরে যেখানে ইভিএম চালু আছে সেখানে ভোট প্রদান শেষে ভোটারকে একটা রিসিট দেয়। তাতে নিশ্চিত হওয়া যায় যে ভোটার কোথায় ভোট প্রদান সম্পন্ন করেছে। কিন্তু আমাদের দেশে এর কোনো ব্যবস্থা নাই।

ফখরুল বলেন, এ সরকার জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ বিএনপি, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য