,

স্ত্রীর কবরের পাশে মঙ্গলবার শায়িত হবেন দেওয়ানবাগী পীর

news-image

নিউজ ডেস্ক : ‘দেওয়ানবাগ দরবার শরীফ’-এর পীর দেওয়ানবাগীকে মঙ্গলবার বাদ জোহর মতিঝিল দেওয়ানবাগ শরীফে বাবে রহমতে জানাজার পর বাংলাদেশ ব্যাংকের পেছনে বাবে মদিনা দরবারে স্ত্রীর কবরের পাশে দাফন করা হবে।

সোমবার ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে দেওয়ানবাগী পীরের শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

দেওয়ানবাগ শরিফের গণমাধ্যম সমন্বয়কারী সৈয়দ মেহেদী হাসান বলেন, বর্তমানে দেওয়ানবাগী পীরের মরদেহ দেওয়ানবাগ দরবার শরিফের বাসভবনে রাখা আছে। মঙ্গলবার বাদ জোহর মতিঝিলের বাবে মদিনাতে তাঁকে দাফন করা হবে। এর আগে জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে দেওয়ানবাগী পীরের মৃত্যু গুজব ছড়ায়। সে সময় তিনি ইউনাইটেড হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসা নিলেও মৃত্যুর খবরটি সঠিক ছিল না।

দেওয়ানবাগ শরিফের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, দেওয়ানবাগী পীরের নাম মাহবুব-এ খোদা। তবে তিনি ‘দেওয়ানবাগী’ নামে পরিচিত। ১৯৪৯ সালের ১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম সৈয়দ আবদুর রশিদ সরদার। মা সৈয়দা জোবেদা খাতুন। ছয় ভাই দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। নিজ এলাকার তালশহর কারিমিয়া আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পর্যন্ত পড়াশুনা করেন।

ফরিদপুরে চন্দ্রপাড়া দরবারের প্রতিষ্ঠাতা আবুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুরীর হাতে বাইয়াত গ্রহণ করেন দেওয়ানবাগী পীর। এরপর তাঁর মেয়ে হামিদা বেগমকে বিয়ে করেন দেওয়ানবাগী। এর সুবাদে শ্বশুরের কাছ থেকে খিলাফত লাভ করেন। তার কিছু দিন পর নিজেই নারায়ণগঞ্জে দেওয়ানবাগ নামক স্থানে একটি আস্তানা গঠন করেন এবং নিজেকে সুফি সম্রাট পরিচয় দেন। সর্বশেষ মতিঝিলের ১৪৭ আরামবাগ, ঢাকা-১০০০ এই ঠিকানায় একটি দরবার স্থাপন করেন দেওয়ানবাগী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য