,

পঞ্চগড়ে জেলা নির্বাচন কর্মকর্তার গাড়ি ভাঙচুর

news-image

অনলাইন ডেস্ক : পঞ্চগড় শহরের কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে কেন্দ্রের সামনেই জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীরের গাড়ি ভাঙচুর করেছে কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক।

আজ সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় এ ঘটনা ঘটে। এ সময় তাঁর সঙ্গে থাকা রবিউল ইসলাম নামের এক পুলিশ সদস্যও আহত হন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর জানান, ওই কেন্দ্র পরিদর্শন করে ফেরার পথে কেন্দ্রের সামনেই পেছন থেকে লাঠি হাতে কয়েকজন যুবক দৌড়ে এসে তাঁর গাড়ি ভাঙচুর শুরু করে। তারা গাড়ির পেছনের কাচ পুরোটাই ভেঙে ফেলে। এ সময় আইন-শৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে কারা ভাঙচুরের সঙ্গে জড়িত তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই জেলা নির্বাচন কর্মকর্তা।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য