,

পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে ৭ সেনাসদস্য নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় অন্তত ৭ সেনা সদস্য নিহত হয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

খবরে বলা হয়, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হারনাই জেলায় রোববার সকালে এ হামলা চালায় বন্দুকধারীরা। এ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

বেলুচিস্তানের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা শাউলি তারিন নিহতের সংখ্যা আরও একজন বাড়িয়ে বলেছেন। তিনি জানান, বন্দুকধারীদের সঙ্গে গুলিবিনিময়ে নিহতদের মধ্যে আধাসামরিক বাহিনীর ছয় সদস্য এবং দুজন বেসরকারি দেহরক্ষী রয়েছেন। গুলিবর্ষণে আরও ছয় সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন।

আফগানিস্তান ও ইরানের সঙ্গে সীমান্তবর্তী বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় ও ভঙ্গুর প্রদেশ। তালেবান ছাড়াও প্রদেশটির স্বাধীনতার দাবিতে একাধিক সশস্ত্র গোষ্ঠী রয়েছে। দেশটিতে এমন হামলা সচরাচর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী চালিয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য