,

বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চাঁদে ৩ একর জমি কিনে দিলেন স্বামী

news-image

অনলাইন ডেস্ক : স্ত্রীকে খুশি করতে বিবাহবার্ষিকীতে চাঁদে জমি কিনে উপহার দিয়েছেন এক স্বামী। শুনতে অবাক করার মত হলেও বিশেষ দিনকে আরও স্বরণীয় করে রাখতে এমন ঘটনা ঘটেছে ভারতে। জানা গেছে, রাজস্থানের বাসিন্দা ধর্মেন্দ্র আনিজা নামের এক ব্যক্তি স্ত্রী স্বপ্না আনিজাকে চাঁদে তিন একর জমি কিনে দিয়েছেন।

স্বামীর এমন কাণ্ডে বেজায় খুশি স্বপ্না আনিজা। তিনি জানান, ‘পৃথিবীর বাইরের এমন উপহার পাবো তা কখনোই ভাবিনি।’ধর্মেন্দ্র আনিজা বার্তা সংস্থা এএনআই’কে জানান,  অষ্টম বিবাহ বার্ষিকীতে তিনি তার স্ত্রীর জন্য স্পেশাল কিছু করতে চেয়েছিলেন তাই চাঁদে জমি কিনেন। ধর্মেন্দ্র বলেন, ২৪ তারিখে আমার বিবাহ বার্ষিকী ছিল। আমি তার জন্য স্পেশাল কিছু করতে চেয়েছিলাম। সবাই গাড়ি, জুয়েলারির মত পার্থিব উপহায় দেয় কিন্তু আমি অন্যরকম কিছু দিতে চেয়েছি। তাই আমি তার জন্য চাঁদে জমি কিনেছি।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ধর্মেন্দ্র মার্কিন যুক্তরাষ্ট্রের লুনা সোসাইটি ইন্টারন্যাশেনালের কাছে চাঁদে তিন একর জমি কিনেছেন। এ নিয়ে ধর্মেন্দ্র বলেন, পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে এক বছর সময় লেগেছে। তিনি আরো বলেন, আমি অনেক খুশি কারণ আমি রাজস্থানের প্রথম ব্যক্তি যে চাঁদে জমি কিনেছে।  সূত্র: হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়া টাইমস।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য