শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হল খোলার দাবি ছাত্রলীগের

news-image

অনলাইন ডেস্ক : শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে অনার্স সমাপনী বর্ষ ও মাস্টার্সের পরীক্ষা নেয়ার পূর্বে স্বাস্থ্য-সুরক্ষা নিশ্চিত করে হল খোলার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহানকে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

রবিবার রাত সাড়ে সাতটার দিকে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে ছাত্রলীগের নেতারা স্মারকলিপি প্রদান করে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ রুনু।

তিনি বলেন, ‘উপাচার্য স্যারকে আমরা স্মারকলিপি দিয়ে হল খোলার ব্যাপারে অনুরোধ করেছি। তিনি বিষয়টি বিবেচনা করে সকলের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দিয়েছেন।’

উপাচার্যকে দেয়া স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, ‘গত ২১ডিসেম্বর, ২০২০ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলে শিক্ষার্থীদের আবাসিক সুবিধা নিশ্চিত না করেই স্নাতক সমাপনী বর্ষ ও সাতকোত্তর চূড়ান্ত পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। সেশনজট নিরসন এবং প্রতিযােগিতামূলক পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের প্রেক্ষিতে দ্রুততম সময়ে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত জরুরী। কিন্তু শিক্ষার্থীদের জন্য হলে থাকার ব্যবস্থা নিশ্চিত না করেই পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় যা একপাক্ষিক, শিক্ষার্থীদের স্বার্থের বিপ্রতীপ, বিদ্যমান বাস্তবতায় অনুপযুক্ত সমাধান এবং কোন অবস্থাতেই অভিভাবকসুলভ নয়। বিশেষ করে নারী শিক্ষার্থী ও নিম্নবিত্ত পরিবারের সন্তান বিশ্ববিদ্যালয়ের সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীদের জন্য এটি স্পষ্টতই অনভিপ্রেভ এবং করােনাকালীন বাস্তবতায় আর্থিক সক্ষমতার বাইরে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শিক্ষার্থীদের এই সংকট-প্রতিবন্ধকতা থেকে উত্তরণের জন্য শিক্ষা- শান্তি-প্রগতির ঐতিহ্যিক ধারায় দায়বদ্ধ। আমরা মনে করি, শিক্ষার্থীদের জন্য হল উন্মুক্ত করে, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে, সঠিক রুপকল্প ও বিভিন্ন স্তরে পরীক্ষা গ্রহণ করা বাস্তবসম্মত, ন্যায়ানুগ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় মর্যাদার জন্য উত্তম সমাধান।’

এ বিষয়ে রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া জানান, শিক্ষার্থীদের স্বার্থ-প্রত্যাশা-অধিকারের আলােকে হল খুলে দিয়ে এবং স্বাস্থ্য-সুরক্ষা নিশ্চিত করে পরীক্ষা গ্রহণের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সােনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যে নিরন্তর সংগ্রাম তাতে শিক্ষার্থীদের সুশিক্ষা ও সুকর্মসংস্থানের উপযােগী করে প্রস্তত করতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সর্বদা নেতৃত্বদানে দৃঢ় প্রতিজ্ঞ।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ