,

নতুন বছরে ফেসবুক দেবে সাংবাদিক ও তারকাদেরও বিশেষ নিরাপত্তা সুবিধা

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক রাজনীতিবিদদের যে সকল বিশেষ নিরাপত্তা সুবিধা দিয়ে থাকে এবার সামনের বছরে তারকা এবং সাংবাদিকদেরও সে সকল সুবিধা প্রদান করবে। কোম্পানিটির সাইবার সিকিউরিটি প্রধান নাথানিয়েল গ্লাইচারকে উদ্ধৃত করে অ্যাক্সিওস জানিয়েছে, মোবাইল ব্যবহারকারীদের জন্য সিকিউরিটি টোকেন সাপোর্টও সামনের বছর থেকে সরবরাহ করা হবে।

তারকা এবং সাংবাদিকদের পাশাপাশি ঝুঁকিতে থাকা যেসব ব্যক্তি বড় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তাদেরও ‘ফেসবুক প্রটেক্ট’ নামের ওই সুবিধা দেয়া হবে। ফেসবুক বলছে, যেসব ব্যবহারকারী পোর্টেবল ডিভাইস ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে প্রবেশ করেন তাদের টোকেন সার্ভিস দেয়া হবে। এটি পাবেন ‘পাবলিক ফিগার’ ব্যক্তিরা। অর্থাৎ যাদের ফ্যান-ফলোয়ার বেশি এবং জনপ্রিয়।

ফেসবুক প্রটেক্টের অধীনে টু ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা ছাড়াও হ্যাকিং-প্রচেষ্টা হলে রিয়েল টাইমে জানার সুবিধা থাকবে। তখন ফেসবুক নিজে থেকে হ্যাকিং প্রতিরোধ করবে।
এতদিন পর্যন্ত এ সুবিধা কেবল যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ, সরকারি সংস্থা, নির্বাচন কর্মকর্তা ও নীল টিক (ব্লু ব্যাজ) পাওয়া অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য ছিল।

২০১৬ সাল থেকে এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা সরবরাহ করছে ফেসবুক। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু ফিচার যোগ করেছে তারা। পাল্টানো হয়েছে নকশা। তাদের নতুন ডিজাইন আরও বেশি সুরক্ষিত বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য