,

আজ সালমানের ৫৫তম জন্মদিন , বাড়ির সামনে নোটিশে যা বললেন তিনি

news-image

বিনোদন ডেস্ক : আজ ২৭ ডিসেম্বর, বলিউড সুপার স্টার সালমান খানের জন্মদিন। তার অনুরাগীদের কাছে প্রতি বছর এই তারিখটা কোনো মহোৎসবের চেয়ে কম নয়। ভাইজানের জন্মদিন বলে কথা! ভোরের আলো ফুটতেই বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে হাজার হাজার ভক্তের ঢল। আবদার একটাই। বিশেষ দিনটিতে সকলে একটি বার শুধু চোখের দেখা দেখতে চান সালমানকে।

কিন্তু এ বছর সম্ভবত এই চেনা ছবি দেখা যাবে না সুপারস্টারের জন্মদিনে। বাকি সব কিছুর মতো করোনা মহামারি কোপ বসিয়েছে অভিনেতার ৫৫তম জন্মদিনের আনন্দেও।

গ্যালাক্সির বাইরে টাঙিয়ে দেওয়া হয়েছে একটি নোটিশ। যার মূল বক্তব্য, এ বছর জন্মদিনে সালমান বাড়িতে থাকবেন না। ভক্তদের সামাজিক দূরত্ব বজায় রাখতে বাড়ির সামনে ভিড় না জমানোর অনুরোধ করা হয়েছে নোটিশে।

সেখানে লেখা, ‘এত বছর ধরে আমার জন্মদিনে ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা এবং স্নেহ পেয়েছি, তা সত্যিই অতুলনীয়। কিন্তু আমার একান্ত অনুরোধ, করোনা মহামারি এবং সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে এ বছর আমার বাড়ির সামনে ভিড় করবেন না। মাস্ক পড়ুন। স্যানিটাইজ করুন। এখন আমি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে নেই। সকলকে অনেক ভালোবাসা।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য