,

আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বে ত্যাগীরাই থাকবেন : তথ্যমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : সুযোগসন্ধানী অনুপ্রবেশকারী নয়, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বে ত্যাগীরাই থাকবেন বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ শনিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে অনলাইনে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তৃতায় তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, যারা দুঃসময়ে দল ও জননেত্রীর পাশে ছিলেন, তারাই নেতৃত্বে আসবেন, সুযোগসন্ধানীদের নেতৃত্বে বসানোর কোনো সুযোগ নেই। গত ১২ বছরে নানা উদ্দেশ্য নিয়ে যারা আমাদের দলে প্রবেশ করেছে, তাদেরকে চিহ্নিত করে বের করে দিতে হবে।

হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের পথে অদম্য গতিতে এগিয়ে চলছে। আজকে অর্থনৈতিক, মানবউন্নয়ন, সামাজিক- সকল সূচকে আমরা পাকিস্তানকে অতিক্রম করেছি, অনেক সূচকে আমরা ভারতকেও ছাড়িয়ে গেছি- এটা যাদের সহ্য হয় না, তারা দেশের বিরূদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা পরপর তিনবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকিয়েছে তবে তাদেরকে চিহ্নিত করে বের করে দেয়া হচ্ছে।

এ সময় করোনা নিয়ে হাছান মাহমুদ বলেন, করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সফলতার সাথে মোকাবিলা করছেন। আপনারা দেখেছেন, সম্প্রতি করোনা মোকাবিলা নিয়ে ব্লুমবার্গ-এ প্রকাশিত প্রতিবেদনে উপমহাদেশে বাংলাদেশের অবস্থান সবার ওপরে। এবং সমগ্র বিশ্বে করোনা মোকাবিলা দক্ষতায় বাংলাদেশ ২০তম স্থানে রয়েছে। আমরা করোনাকে কতটুকু সফলভাবে মোকাবিলা করতে পারছি, এই রিপোর্টই তা বলে দিচ্ছে।

তথাপি এ নিয়ে আত্মপ্রসাদ নয় বরং সবাইকে সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে করোনা মোকাবিলায় সাফল্য অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল হকের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু। জেলা শাখার সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু প্রধান বক্তার বক্তব্য রাখেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও কেন্দ্রীয় কমিটি সদস্য শাহাব উদ্দিন ফারাজী বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে বক্তব্য রাখেন ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য