,

ওমরাহ পালনে গিয়ে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে সৌদি আরবে বন্ধ করে দেওয়া হয়েছিল পবিত্র ওমরাহ পালন। দীর্ঘদিন পর মক্কার দুয়ার মুসলমানদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়। এরপর এখন পর্যন্ত ৫০ লাখ ওমরাহ পালনকারী এবং মুসল্লি গ্র্যান্ড মসজিদে ইবাদত করেছেন।

তবে ওমরাহ ও ইবাদত করতে গিয়ে কেউই করোনাভাইরাসে আক্রান্ত হননি। এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে সৌদি আরবের সংবাদমাধ্যম গালফ বিজনেস।

সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বেনতেনের বরাতে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) থেকে এ তথ্য নিশ্চিত হয়েছে গালফ বিজনেস।

করোনার বিস্তার রোধে গত মার্চে ওমরাহ স্থগিত করে সৌদি আরব। পরে সেপ্টেম্বরে দেশটি জানায়, তারা ধাপে ধাপে ওমরাহ চালু করবে। এরই ধারাবাহিকতায় গত ৪ অক্টোবর থেকে আবারও ওমরাহ চালু করে দেশটি।

সূত্র: গালফ বিজনেস

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি