,

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর অর্থায়নে ৫০ প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অর্ধশত শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দেয়া হয়েছে। সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের বাসিন্দা ও ইতালি প্রবাসী সুমন আহমেদের ব্যক্তিগত অর্থায়নে হুইলচেয়ারগুলো দেয়া হয়। শুক্রবার বেলা ১১টায় এ উপলক্ষে চান্দিয়ারা গ্রামের দেওয়ানবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক।

শফিকুল ইসলাম সেলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি পীযূষ কান্তি আচার্য, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, হাফেজ জুনায়েদ আহমেদ, হাফেজ এমদাদউল্লাহ্, ইউপি সদস্য পাভেল মিয়া ও দুলাল মিয়া এবং ব্যবসায়ী মাসুদ রানা। অনুষ্ঠানে হুইলচেয়ার নিতে আসা প্রত্যেক প্রতিবন্ধীকে খাবার ও যাতায়াত খরচ বাবদ নগদ অর্থও দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের