,

এসপি তানভীর আরাফাতকে বরখাস্তের দাবি হেফাজতে ইসলামের

news-image

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে বরখাস্ত করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান।

পুলিশ সুপারের সাম্প্রতিক এক বক্তৃতার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হেফাজত বিবৃতিতে বলে, কুষ্টিয়ার এসপির তথাকথিত মৌলবাদের ধোঁয়া তুলে ‌হাত ভেঙে দেওয়ার হুমকি সরকারি পোশাকে গণবিরোধী মাস্তানি। ভাস্কর্য ভাঙার মতো স্যাবোটাজ ঘটিয়ে আলেম-ওলামার ওপর দায় চাপিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা চলছে।

বিবৃতিতে আরও বলা হয়, পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী বা জনগণের সেবক। জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তারা নিয়োজিত। বিচার করা বা শাস্তি দেওয়া পুলিশের দায়িত্ব নয়। পুলিশের দায়িত্ব অপরাধ ঠেকানো এবং অপরাধীদের গ্রেপ্তার করে আদালতে বিচারপ্রক্রিয়ায় পাঠানো। কিন্তু পুলিশ কোনো অপরাধীর হাত ভেঙে দিতে পারে না, কিংবা কোনো অপরাধীকে বিনা বিচারে জেল খাটাতেও পারে না। সরকারের কাছে আমরা অবিলম্বে ওই এসপিকে বরখাস্ত করার আহ্বান জানাই।

প্রসঙ্গত, সম্প্রতি কুষ্টিয়ায় জাতির জনক শেখ মুজিবুর রহমান এবং বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করা হয়। বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ২১ ডিসেম্বর কুষ্টিয়ার কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ে এক প্রতিবাদ সভায় পুলিশ সুপার তানভীর আরাফাত বক্তৃতা করেন। তিনি বঙ্গবন্ধু ও বাংলাদেশের সংবিধান নিয়ে যাঁরা প্রশ্ন তুলতে চান, তাঁদের জন্য তিনটি অপশন বা বিকল্প প্রস্তাব দেন।

তিনি বলেন, এক, উল্টাপাল্টা করবা হাত ভেঙে দেব, জেল খাটতে হবে। দুই, একেবারে চুপ করে থাকবেন, দেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুর ইতিহাস নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না। তিন, আপনার যদি বাংলাদেশ পছন্দ না হয়, তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইউর প্যায়ারা পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য