,

প্রাণঘাতী করোনার নতুন ধরন মৃত্যু আরও বাড়াতে পারে : জরিপ

news-image

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে ইতোমধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব। এই ভাইরাস প্রতিরোধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে ইতিমধ্যে টিকা প্রয়োগ শুরু হলেও নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই ভাইরাস। কারণ, যুক্তরাজ্য, ইতালি, দক্ষিণ ও নাইজেরিয়াসহ বিভিন্ন দেশে এই ভাইরাসের নতুন রূপের সন্ধান মিলেছে, যা বিশ্বজুড়ে আরও আতঙ্ক ছড়াচ্ছে। কারণ, করোনার নতুন বৈশিষ্ট্যের এই ধরনগুলো আরও বেশি সংক্রামক।

এদিকে, যুক্তরাজ্যে সংক্রমিত হওয়া করোনাভাইরাসের নতুন ধরনে আক্রান্ত হয়ে আগামী বছর দেশটিতে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে এক জরিপে ওঠে এসেছে।

ব্লুমবার্গের বরাত দিয়ে এনডিটিভি বৃহস্পতিবার এই তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের সেন্টার ফর ম্যাথামেটিক্যাল মডেলিং অব ইনফেকশাস ডিজিজ এ জরিপ প্রকাশ করে।

এতে বলা হয়, করোনার নতুন ধরনটি ৫৬ শতাংশ বেশি ছোঁয়াচে। যার কারণে হাসপাতালে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে যেতে পারে।

ব্রিটিশ সরকার এর আগে জানিয়েছিল, নতুন ধরন ৭০ শতাংশ বেশি ছোঁয়াচে। যুক্তরাজ্য ছাড়াও অস্ট্রেলিয়া, ডেনমার্ক, সিঙ্গাপুর, ইতালি ও হংকংয়ে করোনার নতুন ধরনটি সংক্রমিত হয়েছে।

যুক্তরাজ্যের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা প্যাট্রিক ভেলান্স সপ্তাহের শুরুতে বলেন, করোনার নতুন ধরনের ২৪টির বেশি রূপান্তর ঘটেছে। এটি করোনাভাইরাসের প্রোটিন অংশকে প্রভাবিত করতে পারে। এ কারণে পরীক্ষা, চিকিৎসা ও টিকা করোনার নতুন ধরনে কম কার্যকর হতে পারে।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও জানায়, ভাইরাসটির নতুন ধরন নিয়ে ভীতির কিছু নেই। এটি মহামারির বিবর্তনের একটি স্বাভাবিক অংশ।

অন্যদিকে ইউরোপের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা বলছে, করোনার নতুন ধরন ঠেকাতেও টিকা কার্যকর হবে।

করোনার নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্যে গত নভেম্বর থেকে লকডাউন জারি করা হয়। সতর্কতা থেকে ৪০টি দেশ যুক্তরাজ্যের ওপর ফ্লাইট নিষেধাজ্ঞা দিয়েছে।

এখন পর্যন্ত যুক্তরাজ্যে ২১ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ৭০ হাজার মানুষের।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য