,

চীনের কাছ থেকে করোনার টিকা পাচ্ছে তুরস্ক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আগামী রবিবার চীনের উদ্ভাবিত করোনার টিকার প্রথম চালান পাবে তুরস্ক।

তুর্কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদলু এজেন্সি।

এর আগে বৃহস্পতিবার দেশের করোনাভাইরাস সায়েন্টিফিক অ্যাডভাইজরি কমিটির বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা বলেন, চীনা টিকার ৯১ দশমিক ২৫ ভাগ কার্যকর।

তিনি বলেন, ‘দেশে ব্যবহার করার পর সায়েন্টিফিক কমিটির মূল্যায়নের মাধ্যমে আমরা তুর্কি জনগণের ওপর এই টিকার কার্যকারিতার বিষয়ে নিশ্চিত হয়েছি।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা এখন আত্মবিশ্বাসী যে, এই টিকা কার্যকর এবং তুর্কি জনগণের জন্য নিরাপদ।’

তুরস্কে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ হাজার ১০২ জন সংক্রমিত এবং ২৫৪ জন মারা গেছে। মোট সংক্রমণ ২১ লাখ আর মৃত্যু ১৯ হাজার ছাড়িয়ে গেছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য