রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবার সেই পাঁচ কেন্দ্রের পরীক্ষা নেবে বার কাউন্সিল

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ৯টি কেন্দ্রের মধ্যে ৫ কেন্দ্রের পরীক্ষা পুনরায় নেওয়া হবে বলে জানা গেছে। স্থগিত এই পাঁচ কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা যত দ্রুত সম্ভব নেয়া হবে। তবে বাকি চারটি কেন্দ্রের পরীক্ষা বহাল রাখা হয়েছে বলে জানিয়েছে বার কাউন্সিল।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, গত ১৯ ডিসেম্বর রাজধানী ঢাকার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে আইনজীবী তালিকাভুক্তিকরণে পরীক্ষা নেয় বাংলাদেশ বার কাউন্সিল। এনরোলমেন্ট লিখিত পরীক্ষার নয়টি কেন্দ্রের মধ্যে চারটির লিখিত পরীক্ষার কার্যক্রম বহাল রাখা হয়েছে। এগুলো হল- আজিমপুর গার্লস কলেজ, শেখ বোরহান উদ্দিন কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সেন্ট্রাল উইমেন্স কলেজ।

অপরদিকে, বিশৃঙ্খলা কারণে বাতিল করা হয়েছে পাঁচটি কেন্দ্রের পরীক্ষা। এগুলো হলো- মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ এবং ঢাকা মহানগর মহিলা কলেজ। এই পাঁচ কেন্দ্রের পরীক্ষার্থীদের যত দ্রুত সম্ভব পরীক্ষা নেয়া হবে।

তবে, কবে নাগাদ এ পরীক্ষা নেয়া তা নির্ধারণ করেনি বার কাউন্সিল।

এবারের লিখিত পরীক্ষায় ১২ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী অংশ নেয়ার কথা ছিল। এদের মধ্যে পরীক্ষা না দিয়ে অনেকেই জড়িয়ে পড়েন বিশৃঙ্খলায়। এই অভিযোগে রাজধানীর কয়েকটি থানায় দায়ের করা পৃথক পৃথক মামলায় গ্রেফতার করা হয়েছে ৪৯ জনকে। এদের মধ্যে ২৪ জনকে একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করেছে পুলিশ।

সূত্র : জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী