,

পুরো প্রস্তুতি শেষ, জানুয়ারিতেই দেশে ভ্যাকসিন আসছে

news-image
নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভ্যাকসিন আনার পুরো প্রস্তুতি শেষ। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জানুয়ারিতেই দেশে ভ্যাকসিন আসবে।
বৃহস্পতিবার বিকেলে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশে অক্সফোর্ডের তিন কোটি করোনার ভ্যাকসিন আসবে। এখন ভ্যাকসিন তৈরি ও অনুমোদনের অপেক্ষা।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ বাংলাদেশে এখনো আঘাত হানেনি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের অবস্থা অনেক ভালো। এজন্য চিকিৎসকদের ধন্যবাদ।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ভারত, ইউরোপের চেয়ে বাংলাদেশের অবস্থা অনেক ভালো। মৃত্যুর হারও কম। আমরা ভালো আছি, ভালো থাকতে চাই।
তিনি আরো বলেন, শুরুতে করোনার চিকিৎসা পদ্ধতি জানা ছিল না। শুরুতে কিছুটা ঘাটতি থাকলেও এখন পরিস্থিতি ভিন্ন। চিকিৎসকরা অব্যাহতভাবে সেবা দিয়ে যাচ্ছেন।
‌মন্ত্রী বলেন, করোনায় আমেরিকা ও ভারতের তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে। ৮০ শতাংশ রোগী বাসায় থেকে টেলিমেডিসিনে ভালো হয়েছে। ২ হাজার ডাক্তার ও ১৫০০ নার্স নিয়োগ দেয়া হয়েছে স্বল্প সময়ে।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, সরকারি প্রতিষ্ঠানের চিকিৎসক যারা মারা গেছেন এবং যারা আক্রান্ত হয়েছেন দ্রুততম সময়ে তাদের ইনসেনটিভ দেয়ার ব্যবস্থা হচ্ছে। তাছাড়া বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি বলেন, পুরো ইউরোপ লকডাউনে গেছে। কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। করোনার সেকেন্ড ওয়েভ ঠেকাতে বিমানবন্দরে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। এসময় চিকিৎসকদের সুস্থ ও সতর্ক থেকে সেবা চালিয়ে যেতে হবে বলেও তিনি জানান।
স্বাচিপ সভাপতি ডা. ইকবাল আর্সলানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া প্রমুখ।
বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য