,

এবার বাঁধনের সঙ্গে সৃজিত

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও বিদ্যা সিনহা মিমের পর এবার লাক্স সুন্দরী আজমেরী হক বাঁধনের সঙ্গে কাজ করতে যাচ্ছেন ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জি। বাংলাদেশি লেখক নাজিম উদ্দিনের ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ উপন্যাস অবলম্বনে নির্মিতব্য ওয়েব সিরিজের মুশকান জুবেরীর চরিত্রে দেখা যাবে বাঁধনকে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পশ্চিমবঙ্গের বর্ধমান-দুর্গাপুর অঞ্চলে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে এর শুটিং। যেখানে অন্যতম চরিত্রে হাজির হচ্ছেন কলকাতার গায়ক ও নির্মাতা অঞ্জন চৌধুরী। অন্যান্য চরিত্রে রয়েছেন রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ।

অভিনয় করার সত্যতা জানতে বাঁধনের মুঠোফোনে যোগাযোগ করা হলে এটি বন্ধ পাওয়া যায়।

এদিকে, মুশকান জুবেরী হিসেবে সৃজিতের প্রথম পছন্দ ছিল জয়া আহসান। এরপর নাম এসেছে পরীমনিরও। তবে এবার শোনা যাচ্ছে বাঁধনের নামটি।

এর আগে গত জুলাইয়ে জানা গিয়েছিল, নাজিম উদ্দিনের এই উপন্যাসটি নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন সৃজিত। যা প্রযোজনা করবে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’। আর এতে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমও অভিনয় করবেন।

তবে কিছুদিন পরই সৃজিত এক টুইট বার্তায় জানান, ইচ্ছে থাকা সত্ত্বেও ওয়েব সিরিজে বাংলাদেশের কেউ থাকছে না।

টুইট বার্তায় তিনি জানান, ‘এটি হইচই-এর সঙ্গে আমার প্রথম কাজ। বাংলাদেশের অভিনেতা নিয়ে সেখানে শুট করতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে করোনার জন্য সেটা সম্ভব হচ্ছে না। যা-ই হোক, নাজিম উদ্দিনের উপন্যাসের স্বাদ অটুট রাখতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য