,

ফের বিজ্ঞাপনে চিত্রনায়িকা পূর্ণিমা

news-image

বিনোদন প্রতিবেদক : বছর শেষ হতে চললেও এ বছর তেমন কোনো উল্লেখযোগ্য কাজে দেখা যায়নি চিত্রনায়িকা পূর্ণিমাকে। দুটি সিনেমার শুটিংয়ে কয়েক দফায় অংশ নিলেও তা এখনো শেষ হয়নি। আর করোনার কারণেই মূলত খুব বেশি কাজে দেখা যায়নি এই নায়িকাকে।

কিন্তু বছরের শেষ প্রান্তে এসে কাজ করলেন নতুন একটি বিজ্ঞাপনে। প্রতিবন্ধীদের কল্যাণে তৈরি মৈত্রী প্লাস্টিক পণ্যের প্রচারণার এই বিজ্ঞাপনটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে। এটি পরিচালনা করেছেন ইমরান।

পূর্ণিমা বলেন, ‘প্রতিবন্ধীদের সহায়তায় পরিচালিত প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করে ভালো লাগছে। এতে প্রচারণার কারণে আমাকে বিভিন্ন গেটআপে সাজতে হয়েছে। তার মধ্যে বিখ্যাত সুলতানা রাজিয়ার গেটআপও রয়েছে। আশা করছি বিজ্ঞাপনটি প্রচারে এলে সবার ভালো লাগবে।’

কারোনার আগে নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় নির্মিতব্য ‘গাঙচিল’ নামে একটি ছবির শুটিং করছিলেন এ নায়িকা। কিন্তু শুটিংয়ে দুর্ঘটনায় আহত হওয়া এবং পরবর্তীতে করোনার আক্রমণ, সব মিলিয়ে এ ছবির কাজ বন্ধ ছিল প্রায় ৮ মাস। গত মাসে ছবির কাজ আবার শুরু হলে শুটিং চলাকালীন আবারও অসুস্থ হয়ে পড়েন এ নায়িকা। তবে শিগগিরই এ ছবির শুটিংয়ে যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য