,

চট্টগ্রামে কিশোরীর নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে যুবক গ্রেফতার

news-image

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন এবং এই সময় ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. ফাহিম (২৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

বুধবার রাতে বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত ফাহিম আনোয়ারা উপজেলার সৈয়দ কুচিয়া গ্রামে। ধৃত মোহাম্মদ ফাহিম বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম সফিউদ্দিনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

ঘটনার বিষয়ে কাউন্টার টেরিরোজম ইউনিটের অতিরিক্ত উপ কমিশনার আসিফ মহিউদ্দিন বলেন, ২০১৫ সালে ১২ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে ফাহিম। পরে ওই কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। একপর্যায়ে পারকি সৈকতে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং সেই সময় ভিডিও ধারণ করে। পরবর্তীতে ওই কিশোরীর আত্মীয় স্বজনকে এই ভিডিও পাঠিয়ে দেয়। সম্প্রতি কয়েকটি পূর্ণ সাইটেও ভিডিও আপলোড করে।

পূর্ণ সাইটে ভিডিও আপলোড করার ঘটনায় গতকাল মঙ্গলবার কর্ণফুলী থানায় নারী ও শিশু নির্যাতন আইন ও পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে ওই কিশোরীর ভাই। এই মামলার পর কাউন্টার টেরিরোজম ইউনিট অভিযান চালিয়ে ফাহিমকে গ্রেপ্তার করে। এরপর ফাহিম আদালতে দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য