,

‘সন্ত্রাস করে নয় আদর্শ দিয়ে কায়েম করতে হবে ইসলাম ‘

news-image

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা : প্রখ্যাত ইসলামী দার্শনিক ও অলি হযরত মাওলানা আযীযুর রহমান নেছারাবাদী কায়েদ সাহেব হুজুর (রঃ)’র একমাত্র সাহেবজাদা আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুর বলেছেন, মুসলমানদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না। মুসলমানরা একে অপরের ভাই। কলেমাগো মুসলামান হতে পারলে ইহকাল ও পরকালে শান্তি মিলবে।

ইসলাম কোনো দলের নয় ইসলাম সবার। ইসলাম ও কোরআনের আলো ঘরে ঘরে ছড়িয়ে দিতে পারলে গোটা বিশ্বে শান্তির সুবাতাস বইবে। মারামারি, কাটাকাটি ও সন্ত্রাস করে কিংবা ধর্মের অপব্যাখ্যা দিয়ে দেশে ইসলাম কায়েম করা যাবে না। ইসলাম কায়েম করতে হলে নিজেদেরকে ইসলাম ও নবীর প্রকৃত অনুসারী ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

বুধবার (২৩ ডিসেম্বর) রাতে বরিশালের বানারীপাড়ার চাখার ও সলিয়াবাকপুর ইউনিয়ন মুছলিহীন ও চাখার বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান আলোচকের বয়ানে তিনি এসব কথা বলেন।

বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওয়াজ ও দোয়া মাহফিলে বিশেষ আলোচক ছিলেন চাখার দরবার মাদরাসার আরবী প্রভাষক হযরত মাওলানা এ কে এম সানাউল্লা নুরী।

চাখার ফজলুল হক ইনস্টিটিউশন মাঠে অনুষ্ঠিত এ মাহফিলে অতিথি ছিলেন বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন, চাখারের ইউপি চেয়ারম্যান খিজির সরদার, সাবেক চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. মালেক হাওলাদার, উপজেলা মুছলিহীন সভাপতি ও পৌর কাউন্সিলর প্রভাষক এমাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনির বিশ্বাস, বানারীপাড়া প্রেস ক্লাব সভাপতি রাহাদ সুমন, সহ-সভাপতি কাওসার হোসেন, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মহসিন সরদার ফরিদ, উপজেলা যুবলীগ নেতা মহসিন রেজা, ছাত্রলীগ নেতা মমিনুল কবির মিঠুন প্রমুখ।

আলোচনা শেষে আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুর দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধ কামনা করে দোয়া মোনাজাত করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য