,

নেট দুনিয়ায় উত্তাপ ছড়াচ্ছেন সালমানের হবু ভাবি

news-image

অনলাইন ডেস্ক : মালাইকা অরোরা খানের সঙ্গে বিচ্ছেদের পর সুপার মডেল জর্জিয়া অ্যান্ড্রিয়ানির সঙ্গে প্রেম করছেন সালমান খানের ভাই আরবাজ খান। অতিসম্প্রতি ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করেছেন জর্জিয়া। আর ব্যাকগ্রাউন্ডে চলছে সালমানের গান- ‘আখোঁ কি গুস্তাখিয়াঁ মাফ হো।’

কালো শাড়িতে মোহময়ী লাগছে জর্জিয়াকে। বর্তমানে দুবাইয়ে শুটিংয়ে ব্যস্ত তিনি। তাঁর আগামী ছবি ওয়েলকাম টু বজরঙ্গপুর। শিগগিরই শুরু হবে শুটিং।

মিকা সিংয়ের সঙ্গে ‘রূপ তেরা মস্তানা’ অ্যালবামে গ্ল্যামার ছড়াচ্ছেন জর্জিয়া। মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পর জর্জিয়াকে ডেট করছেন আরবাজ। মালাইকা ও আরবাজের একটি ছেলে রয়েছেন।

২০১৭ সালে আরবাজ আর মালাইকা অরোরার ডিভোর্স হয়ে যায়। তাঁদের দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য সম্পর্ক শেষ হয়ে যায়। তবে তাঁদের জীবনে নতুন প্রেম এসেছে। মালাইকা আর অভিনেতা অর্জুন কাপুরের ঘনিষ্ঠতার খবর বিটাউনে রীতিমতো আলোচিত। এমনকি কাপুর পরিবারও তাঁদের সম্পর্কে সবুজসংকেত দিয়েছে। গত বছর সঞ্জয় কাপুর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন।

সেই ছবিতে অর্জুন আর মালাইকাও আছেন। এই ছবির নিচে সঞ্জয় ক্যাপশন দেন ‘মাই ফ্যামিলি’। আর এই ক্যাপশনসহ ছবি ইঙ্গিত দিচ্ছে, মালাইকাকে তাঁরা কাপুর পরিবারের একজন হিসেবে মেনে নিয়েছেন।

আরবাজের প্রেমিকা জর্জিয়াও খান খানদানে প্রবেশের অনুমতি পেয়ে গেছেন। জর্জিয়া আরবাজের থেকে ২২ বছরের ছোট। অন্য বলিউড তারকাদের মতো আরবাজও ২০১৯ সালের নতুন বছর দুর্দান্তভাবে উদ্‌যাপন করেন। তিনি জর্জিয়ার সঙ্গে নিউ ইয়র্কে নিউ ইয়ার উদ্‌যাপন করেন। একটি অনুষ্ঠানে তাঁদের দুজনকে একসঙ্গে দেখা যায়। এই পার্টিতে তাঁরা খুবই আনন্দ করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য