,

৫০ বছরের প্রেমিককে বিয়ে করতে অনশনে তরুণী

news-image

অনলাইন ডেস্ক : জামালপুরের ইসলামপুরে বিয়ের দাবিতে ৫০ বছর বয়সী প্রেমিকের বাড়িতে অনশন করছেন ২২ বছর বয়সী এক তরুণী। এ ঘটনায় সপরিবারে আত্মগোপন করেছে অভিযুক্ত প্রেমিক সাদ্দাম শেখ।

১৬ ডিসেম্বর রাতে ওই উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী তরুণীর বাবা।

জানা গেছে, সাদ্দাম শেখ এবং তার প্রেমিকা একই এলাকার বাসিন্দা। তারা সম্পর্কে নানা-নাতনি। বছর খানেক আগে পার্শবর্তী মোহাম্মদপুর গ্রামে বিয়ে হয় ওই তরুণীর। বিয়ের পর থেকেই সাদ্দাম শেখ তাকে প্রেমে প্রস্তাব দিয়ে আসছিল। প্রায় পাঁচ মাস আগে সাদ্দাম শেখের প্ররোচনায় স্বামীকে ডিভোর্স দেন ওই তরুণী। এরপর থেকেই প্রেমিক সাদ্দামকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। অন্যদিকে সাদ্দাম শেখ কালক্ষেপণ করতে থাকে।

১৬ ডিসেম্বর রাতে বিয়ের দাবি নিয়ে নানার বয়সী প্রেমিক সাদ্দাম শেখের বাড়িতে অনশনে বসেন ওই তরুণী। ঘটনার দুইদিন পর তাকে বিয়ে না করেই সপরিবারে আত্মগোপন করেন সাদ্দাম।

ইসলামপুর থানার এসআই আবু রায়হান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী তরুণীর বাবা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের