,

চলছে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে জনগণ

news-image

সিলেট সংবাদদাতা : সিলেটে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে পাথর ব্যবসায়ী ও পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ৭২ ঘণ্টার ধর্মঘট চলছে। এতে ভোগান্তিতের পড়েছেন সাধারণ জনগণ। অনেকেই পায়ে হেঁটে, রিকশা কিংবা রাইড শেয়ারের মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছেন।

মঙ্গলবার সকাল থেকে সিলেটের বিভিন্ন স্থানে ব্যারিকেড দিয়ে ধর্মঘট পালন করছেন পরিবহন মালিক-শ্রমিকরা।

ধর্মঘটের ফলে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি কিংবা প্রবেশও করেনি। সিলেটের আন্তঃজেলা সড়কেও কোনো যানবাহন চলছে না।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম জানান, আমি তাদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলাম। কিন্তু পরিবহন নেতারা তা মানেননি।

সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদ ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল বলেন, সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আমাদের নিয়ে বৈঠকে বসেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে আমাদের ন্যায্য দাবি না মানায় জীবন-জীবিকা রক্ষার্থে সিলেটের সব পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে ধর্মঘট আহ্বান করেছি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য