,

মার্কিন গায়িকা আরিয়ানা বাগদান সারলেন

news-image

বিনোদন ডেস্ক : মার্কিন গায়িকা ও অভিনেত্রী আরিয়ানা গ্রান্ডে বাগদান সেরেছেন। পাত্র রিয়েল এস্টেট এজেন্ট প্রেমিক ডাল্টন গোমেজ। মার্কিন সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এদিকে, ইনস্টাগ্রামে বাগদত্তার সঙ্গে ছবি ও আংটির ছবি পোস্ট করে আরিয়ানা গ্রান্ডে ক্যাপশন জুড়েছেন, ‘চিরকাল এবং তারপর কিছু।’

বিবিসির খবরে বলা হয়েছে, ২৭ বছর বয়সী আরিয়ানা গ্রান্ডের প্রেমিক ডাল্টন গোমেজের বয়স ২০ বছর। বর্তমানে তাঁরা লস অ্যাঞ্জেলেসের বাড়িতে বাস করছেন। গত বছরের শুরুতে তাঁদের প্রথম একসঙ্গে দেখা গেলেও এ বছরের জুনে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেন তাঁরা।

ইনস্টাগ্রামে তুমুল জনপ্রিয় আরিয়ানা। তাঁর অর্জনে আছে তিনটি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস, একটি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড, তিনটি এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ড এবং চারটি গ্র্যামি অ্যাওয়ার্ড মনোনয়ন। তাঁর তিনটি অ্যালবামই আরআইএএ কর্তৃক প্লাটিনাম হিসেবে স্বীকৃতি পেয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য