,

হিরো আলম এবার গাইলেন হিন্দি গান

news-image

বিনোদন ডেস্ক : গান গাওয়া নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচিত হয়েছেন হিরো আলম। কিন্তু এরপরও দমে যাননি তিনি।

একের পর এক গান প্রকাশ করেই চলেছেন নিজের ইউটিউব চ্যানেলে।

সে ধারাবাহিকতায় এবার হিরো আলম গেয়েছেন হিন্দি গান। আর সেই গানের স্টুডিও ভার্সন প্রকাশ করেছেন ইউটিউবে।

সোমবার (২১ ডিসেম্বর) প্রকাশিত গানটির শিরোনাম ‘আজা ম্যারে পাস’। এর সংগীতায়োজন করেছেন মম রহমান।

গানটির শুরুতে হিরো আলম বলেন, আমি কোনো গায়ক না, শিল্পী না। আমি ভাঙা মন জোড়া লাগাতে চাই। একটু বিনোদন দিতে চাই। আমি তো কারও পিছে লাগিনি। কে কী সমালোচনা করলো আমি কেয়ার করি না!

গান গাইতে গিয়ে ভুলভ্রান্তি হলে সবাইকে ক্ষমার দৃষ্টিতে দেখার আহ্বানও জানান হিরো আলম। এছাড়া সবার ভালোবাসায় শুধুমাত্র আনন্দ দেওয়ার জন্য একের পর এক বাংলা, হিন্দি গান গাইছেন বলে জানিয়েছেন তিনি। এরপর উর্দুসহ আরও অন্য ভাষায় গান গাইবেন বলেও ইঙ্গিত দেন।

এর আগে ‘বাবু খাইছো’ শিরোনামে একটি গান গিয়ে বিপাকে পড়েছিলেন হিরো আলম। এই গানটির জন্য তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য