,

এবার জমিদার বাড়ির বউ হলেন শ্রাবন্তী!

news-image

বিনোদন ডেস্ক : বিচ্ছেদ ইস্যুতে বেশ আলোচনায় রয়েছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে তার নাম আসে একই ইস্যুতে। তৃতীয় স্বামী রোশান সিংয়ের এক ছাদের নিচে থাকছেন না তিনি। তবে এটা কতটুকু সত্য, তা নিয়ে এখনও মুখ খোলেননি শ্রাবন্তী। মুখ না খুললেও সোশ্যাল মিডিয়া থেকে মুছে দিয়েছেন রোশানের শেষ চিহ্নটুকুও।

এবার জানা গেলো, শ্রাবন্তী নাকি জমিদার বাড়ির বউ হয়েছেন। তবে সেটি বাস্তবে নয়, সিনেমার পর্দায়। ‘ছবিয়াল’ শিরোনামের নতুন একটি সিনেমায় অভিনয় করেছেন শ্রাবন্তী। এটি নির্মাণ করেছেন মানস বসু। মুক্তির অপেক্ষায় থাকা এ সিনেমাতে শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে পর্দায় দেখা যাবে শ্রাবন্তীকে।

‘ছবিয়াল’ সিনেমায় লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী। তিনি বলেন, ‘লাবণ্য একটি স্বপ্ন। জমিদার বাড়ির বউ। ভীষণ মজা করে, চুলবুলি টাইপের মেয়ে। আমার মতো, হয়তো এ জন্যই আমাকে কাস্ট করেছে পরিচালক। এর চেয়ে বেশি বললে মজাটাই নষ্ট হয়ে যাবে।’

শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে এই নায়িকা বলেন ‘ছোটবেলায় তার সঙ্গে কাজ করেছি। সিরিয়াল করেছি একসঙ্গে। বড় হওয়ার পর এটাই তার সঙ্গে প্রথম কাজ। শাশ্বত দা ওয়ান্ডারফুল অ্যাক্টর, প্রচন্ড হেল্পফুল।’

খুব শিগগিরই সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানা যায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য