,

রেললাইনে বাঁধা যুবক, কাটা পড়লেন ট্রেনে

news-image

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের রেলগেটের অদূরে ট্রেনের কেটে অজ্ঞাত (২৮) এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

দামুড়হুদার হাউলি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন নিজাম উদ্দীন জানান, আজ সোমবার সকালে স্থানীয়রা দুধপাতিলা রেলগেটের অদূরে ওই যুবককে পড়ে থাকতে দেখেন। তার বাম পা ট্রেনে কাটা পড়ে বিচ্ছিন্ন ছিল। রেল লাইনের সাথে তার দিয়ে বাঁধা ছিলেন তিনি। মুমূর্ষ অবস্থায় পড়ে ছিলেন। পরে সকাল ১০টার দিকে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কোনো ট্রেনে কাটা পড়েছে বা কেন লাইনের সাথে বাঁধা ছিল কেউ বলতে পারছেন না।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান বলেন, তার বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

পুড়াদহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন বলেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা রেলওয়ে গেটের অদূরে অজ্ঞাত এক যুবক ট্রেনে কেটে মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে সরকারি নিয়মকানুন অনুযায়ী দাফন করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য