,

শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে প্রেম ও সম্পর্ক নিষিদ্ধ করবে অক্সফোর্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নারীদের প্রতি যৌন হয়রানির ঘটনা বেড়ে যাওয়ার আশঙ্কা থেকে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে প্রেম ও যৌনতা নিষিদ্ধের কথা জানিয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। এ ধরনের সিদ্ধান্ত আগামী বছর থেকে কার্যকরের চিন্তা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অক্সফোর্ড ইউনিভার্সিটির এক মুখপাত্রের বরাত দিয়ে ডেইলি মেল বলছে, অক্সফোর্ড এডুকেশন কমিটি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের নানা দিক পর্যালোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের প্রেম ও যৌনতার ব্যাপারে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।

কোনো শিক্ষার্থী যদি এমন সম্পর্কে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানায়, তাহলে শিক্ষার্থীদের গ্রেড ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে এমন ঘটনায় অভিযুক্তদের শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে নিষিদ্ধ করা হতে পারে।

বর্তমান বিধি অনুসারে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের এ ধরনের সম্পর্ক থাকলে তা কর্তৃপক্ষকে জানানোর বাধ্যবাধকতাও আছে।

সেন্ট হাফস ইউনিভার্সিটি সম্প্রতি শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের প্রেম বা যৌনতা নিষিদ্ধ করেছে। এছাড়াও ওরচেস্টার নামে আরেকটি কলেজ একই বিধি অনুসরণ করার চিন্তা করছে। যুক্তরাষ্ট্রে আইভি লিগ কলেজগুলো, যেমন হার্ভার্ড এবং ইয়েল, কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের সম্পর্ক নিষিদ্ধ করেছে। সূত্র : বাংলদেশ প্রতিদনি

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য