,

গুরুতর অসুস্থ অভিনেতা মিঠুন চক্রবর্তী

news-image

বিনোদন ডেস্ক : গুরুতর অসুস্থ প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী। সংবাদসংস্থা সূত্রে খবর, পরিচালক বিবেক অগ্নিহোত্রীর আগামী ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর শ্যুটিংয়ে অভিনেতা মুসৌরিতে ছিলেন। আচমকাই ধরা পড়ে পেটের সংক্রমণে ভুগছেন তিনি। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় শ্যুটিং।

ছবির পরিচালক বিবেক জানিয়েছেন, মুসৌরিতে একটি বড় দৃশ্যের শ্যুট চলছিল। কাজে যাতে কোনও ব্যাঘাত না ঘটে তার জন্য অসুস্থ অবস্থাতেই শ্যুটিং চালিয়ে যাচ্ছিলেন মহাগুরু।

বিবেকের কথায়, ‘যন্ত্রণায় সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না প্রবীণ অভিনেতা মিঠুন। তবুও তিনি একটার পর একটা দৃশ্যে নিখুঁত শট দিচ্ছিলেন। একবারের জন্যও বোঝা যাচ্ছিল না, তিনি অসুস্থ। উল্টে সমানে জানতে চাইছিলেন, কাজে কোনও সমস্যা বা খামতি থাকছে না তো?’
পরিচালকের অকপট স্বীকারোক্তি, এই প্রজন্মের কোনও অভিনেতার মধ্যে কাজের প্রতি এত নিষ্ঠা, ভালবাসা দেখেননি তিনি। মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতা যেকোনও ছবির সম্পদ।

২০১২ সালে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘তাসখন্দ ফাইলস’ হিট হয়েছিল। সেই সাফল্যেই অনুপ্রাণিত পরিচালক ঠিক করেন, কাশ্মীরী হিন্দুদের দুর্দশার কথা তুলে ধরবেন তার আগামী ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’-এ। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন অনুপম খের। সূত্র: আনন্দবাজার

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য