,

জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতে দেশে আসছে করোনা ভ্যাকসিন

news-image

নিউজ ডেস্ক : জানুয়ারি মাসের শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে বাংলাদেশে করোনা ভ্যাকসিন আসছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, প্রথম দফায় তিন কোটি ডোজ আনা হবে। পরে মে-জুনের মধ্যে আরও ছয় কোটি ডোজ আসবে।

সোমবার (২১ ডিসেম্বর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করার সময় সচিব এই তথ্য জানান। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে অনলাইনে এ সভায় সভাপতিত্ব করেন। মন্ত্রীরা সচিবালয়ে বৈঠকে অংশ নেন।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জানান, টিকা দিতে ইতোমধ্যে গ্রাম পর্যায় পর্যন্ত প্রশিক্ষণ শুরু হয়েছে। মূলত ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূাচ) এবং সরকারি হাসপাতালের মাধ্যমে টিকা দেওয়া হবে। বেসরকারি হাসপাতালগুলোকে এ কার্যক্রমে সম্পৃক্ত করতে আলোচনা চলছে।

সচিব বলেন, আজকের বৈঠক স্বাস্থ্যমন্ত্রী ভ্যাকসিন আমদানি ও প্রয়োগের বিষয়টি তুলে ধরেন। আগামী জুন মাসের মধ্যে সাড়ে চার কোটি মানুষ ভ্যাকসিন পাবে। বর্তমানে ইপিআই কার্যক্রম জোরদার করা হচ্ছে। যারা ভ্যাকসিন প্রয়োগ করবে তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। দক্ষ লোক দিয়ে ভ্যাকসিন প্রয়োগ করা হবে বলে জানান সচিব।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য