,

সৌদি আরবে বাংলাদেশ থেকেও ফ্লাইট যাবে না

news-image

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনার সংক্রমণ রোধে সৌদি আরব এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক রুটে সব ধরনের বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে। দেশটির নিষেধাজ্ঞার কারণে আজ সোমবার থেকে বাংলাদেশ বিমানও জেদ্দা, রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার। তিনি বলেন, ‘এ সময় বিমানের টিকিট কাটা যাত্রীদের পুনরায় ফ্লাইট চালুর পর অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ দেয়া হবে।’

প্রসঙ্গত, বিশ্বের একাধিক দেশে নতুন ধরনের করোনা সংক্রমণের খবরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে এক সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট বাতিল করেছে সৌদি সরকার। তবে বর্তমানে সৌদি আরবে অবস্থানকারী আন্তর্জাতিক ফ্লাইটগুলো এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

একই সঙ্গে স্থল ও জলপথের সীমানাও বন্ধের ঘোষণা দিয়েছে দেশটি।

যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে নতুন ধরনের করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সৌদি গেজেটের খবরে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য