,

রাজধানীতে আরো ৩ ইউটার্ন চালু

news-image

নিউজ ডেস্ক : যানজট নিরসনে রোববার থেকে রাজধানীতে যুক্ত হলো আরো তিনটি ইউটার্ন যুক্ত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

রোববার তেজগাঁও বিজি প্রেসের সামনে, নাবিস্কো বা কোহিনুর কেমিক্যাল মোড় এবং বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় তিনটি ইউটার্ন যানবাহন চলাচলের জন্য খুলে দেয় ডিএনসিসি কর্তৃপক্ষ।

ঢাকা উত্তরের প্রয়াত সাবেক মেয়র আনিসুল হক রাজধানীর যানজট নিরসনে ইউটার্নগুলো নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন।

তেজগাঁও সাতরাস্তা থেকে উত্তরা হাউজ বিল্ডিং পর্যন্ত ১১টি ইউ টার্ন নির্মাণ প্রকল্পের আওতায় এসব ইউ টার্ন নির্মাণ করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ছয়টি চালু করা হয়েছে। এর আগে কাওলা, উত্তরা র‌্যাব-১ কার্যালয়ের সামনে এবং উত্তরা জসিম উদ্দিন মোড়ের ইউ টার্ন খুলে দেওয়া হয়।

প্রকল্পের শুরুতে মোট ১১টি ইউটার্ন নির্মাণ করার পরিকল্পনা থাকলেও আর্মি গলফ ক্লাব সংলগ্ন ইউটার্নটি বাতিল করা হয়।

বাকি চারটি ইউটার্নের নির্মাণ কাজ চলমান রয়েছে। সেগুলো হলো- মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে, মহাখালী ফ্লাইওভারের নিচে, বনানী-কাকলী রেলস্টেশন এবং বনানী ফ্লাইওভারের নিচে।

শুরুতে প্রকল্পের ব্যয় ছিল ২৪ কোটি ৮৩ লাখ টাকা। পরে সংশোধনে তা বেড়ে ৩১ কোটি ৮০ লাখ ৯৭ হাজার টাকায় দাঁড়িয়েছে।

উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, “আমরা সবাই মিলে এই শহরকে সুন্দর করতেই হবে। ইউ টার্নগুলো চালু হলে নগরীর ভোগান্তি কিছুটা হলেও কমে যাবে।”

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য