,

টাঙ্গাইলে প্রেমিকের বৌভাতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের সদর উপজেলার বিল মাগুড়াটা গ্রামের আব্দুর রহমান প্রেমিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অন্যত্র বিয়ে করেন। আর তা জানতে পেরে বিয়ের দাবি নিয়ে শনিবার (১৯ ডিসেম্বর) বৌভাতের অনুষ্ঠানে অনশন করেন তার প্রেমিকা। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আব্দুর রহমান বিল মাগুড়াটা গ্রামের রমজান আলীর ছেলে ও ব্যুরো বাংলাদেশের নারায়ণগঞ্জ শাখার ফিল্ড অফিসার পদে কর্মরত।

স্থানীয়রা জানান, আব্দুর রহমান ছুটিতে এসে শুক্রবার (১৮ ডিসেস্বর) সদর উপজেলার পয়লা গ্রামে বিয়ে করেন। রাতে বাসর করে শনিবার (১৯ ডিসেম্বর) তার বাড়িতে বৌভাতের আয়োজন করেন। এরই মধ্যে বিয়ের খবর শুনে বিয়ের দাবি নিয়ে আব্দুর রহমানের বাড়িতে অনশন শুরু করেন তার প্রেমিকা। দুপুরে কনে পক্ষের লোকজন দাওয়াত খেতে এসে প্রেমিকাকে অনশন করতে দেখে বিব্রত হন।

শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে আব্দুর রহমানের বাড়িতে গিয়ে দেখা যায়, উঠানে তাবু টাঙানো। চেয়ার টেবিল বসানো আছে। অনেকে দুপুরের খাবার খেয়েছেন। পয়লা গ্রামের আত্মীয়রাও খাবার খেয়ে দাঁড়িয়ে রোদ পোহাচ্ছেন। তবে কথা বলার জন্য আব্দুর রহমান ও তার পরিবারের কাউকে পাওয়া যায়নি।

আব্দুর রহমানের প্রেমিকা বলেন, তিনি ও আব্দুর রহমান সাত বছর আগে থেকে শহরের একটি কাটিং সেন্টারে চাকরি শুরু করেন। চাকরির সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের পর আব্দুর রহমানকে অনেক টাকা দিয়েছেন তিনি। আব্দুর রহমানের বোন-জামাই বিদেশ যাওয়ার সময়ও ৫০ হাজার টাকা দিয়ে সহযোগিতা করেছেন। এক বছর আগে আব্দুর রহমানের ব্যুরো বাংলাদেশে চাকরি হয় এব্ং চাকরিসূত্রে নারায়ণগঞ্জে চলে যান। তবে তাদের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ ছিলো।

ওই তরুণী অভিযোগ করেন, শনিবার সকালে তিনি বিয়ের বিষয়টি জেনে আব্দুর রহমানের বাড়িতে অনশন শুরু করেন। পরে তাকে মারধর করা হয়। স্থানীয়ারা এসে তাকে উদ্ধার করেন। পরে তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ওই তরুণী আরও বলেন, ‘আমার মা-বাবা বেঁচে নেই। আমার বিয়ের প্রস্তাব আসলেও আব্দুর রহমান তা করতে দেননি। তিনি আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন। আমার কাছ থেকে অনেক টাকাও নিয়েছেন।’

এ বিষয়ে আব্দুর রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে স্থানীয় মাতাব্বর নজরুল ইসলাম জানান, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজকুমার বলেন, বিষয়টি তিনি শুনেছেন।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু