,

অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে কারিনার বই

news-image

বিনোদন ডেস্ক : চার বছর আগে প্রথম মাতৃত্বের স্বাদ পেয়েছিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। ফের মা হতে যাচ্ছেন তিনি। এ কথা সবারই জানা। আগামী বছরেই তার কোলজুড়ে আসতে চলেছে দ্বিতীয় সন্তান। তবে তার আগেই জানালেন আরও এক নতুন সুখবর।

নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কাহিনি নিয়ে বই লিখতে চলেছেন এই অভিনেত্রী। প্রথমবারের মতো বই লিখতে যাচ্ছেন তিনি। তিনি জানালেন, তার বইয়ের নাম ‘কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল’। এই বইটিতে তার অন্তঃসত্ত্বা হওয়ার ভাল-মন্দ, আনন্দ-কষ্ট, মুড স্যুইং-সহ সবদিকগুলো তুলে ধরবেন তিনি।

সম্প্রতি নিজের প্রথম বইয়ের কথা ঘোষণা করে সোশ্যাল মিডিয়ায় এই অভিনেত্রী লেখেন, আমার বই কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল-এর কথা ঘোষণা করার আজই আদর্শ দিন। যারা মা হতে চলেছেন, এই বই তাদের জন্যই। সকাল থেকে রাত- গর্ভবতী অবস্থার আমার সব ঘটনা থাকবে এখানে।

সেই সঙ্গে অন্তঃসত্ত্বা অবস্থায় ফিট থাকার উপায় আর সুস্থ থাকার ডায়েট চার্টও শেয়ার করবেন কারিনা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য