রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনামুক্ত হলেন ডা. দীপু মনি

news-image

চাঁদপুর প্রতিনিধি : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনামুক্ত হয়েছেন। রোববার মন্ত্রীর দ্বিতীয়বার করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে গত ৬ ডিসেম্বর রোববার রাতে। এরপর থেকে তিনি তার সরকারি বাসভবনে আইসোলেশনে ছিলেন।