,

খোলা ছিল রেলগেট, ঘুমিয়ে ছিলেন গেটম্যান

news-image

জয়পুরহাট প্রতিনিধি : পাঁচবিবিগামী বাঁধন পরিবহনের বাসটি যখন রেলগেটটিতে ঢুকে পড়ে তখন ক্রসিংয়ের গেট ছিল খোলা। আর সে কারণেই উত্তরা এক্সপ্রেস ট্রেনটির সামনে পড়ে যায় এটি। সরে যাওয়ার আগেই ধাক্কা খেয়ে উল্টে যায়। শনিবার (১৯ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটার পর ওই রেলক্রসিংয়ের গেটম্যান পলাতক। ধারণা করা হচ্ছে ওই সময় তিনি ঘুমিয়ে ছিলেন।

এ মন্তব্য করেছেন জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মো. সালাম কবির।

আজ শনিবার সকাল পৌনে সাতটার দিকে জয়পুরহাট সদরের পুরানাপৈল রেলক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহত ও অন্তত পাঁচজন আহত হন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, পার্বতীপুর থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল উত্তরা এক্সপ্রেস ট্রেনটি। পথে জয়পুরহাট থেকে পাঁচবিবি যাচ্ছিল বাঁধন পরিবহনের যাত্রীবাহী বাসটি। পুরানাপৈল রেলক্রসিংয়ে এই দুর্ঘটনায় হতাহতদের সবাই বাসের যাত্রী।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, রেলওয়ে পুলিশ, সদর পুলিশসহ প্রশাসন উদ্ধার তৎপরতা শুরু করে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের কাজ চলমান রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য