,

মেহজাবিন-অপূর্বর চমক

news-image

বিনোদন ডেস্ক : নতুন বছরের শুরুতে চমক নিয়ে হাজির হচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবিন চৌধুরী।

‘ক্যান্ডি ক্রাশ’ নামে একটি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন মেহজাবিন-অপূর্ব। মহিদুল মহিম রচিত ও পরিচালিত নাটকটি সিএমভির ব্যানারে নির্মাণ করা হয়েছে। ২০২১ সালে এই জুটির প্রথম প্রচার প্রতীক্ষিত কাজ হিসেবে চূড়ান্ত হয়েছে নাটকটি। নাটকটি ২ জানুয়ারি মাছরাঙা টিভিতে প্রচার হবে। একই সঙ্গে মুক্তি পাবে সিএমভির ইউটিউব চ্যানেলেও।

নাটকের গল্পে অপূর্বকে দেখা যাবে—কৃপণ স্বভাবের এক যুবকের চরিত্রে। যে মূলত গিটার বাজিয়ে সুর খোঁজার চেষ্টা করেন। কিন্তু সুর হয় না! অন্যদিকে মেহজাবিনকে দেখা যাবে বারবার ফেল করা মেধাহীন ছাত্রীর চরিত্রে! যদিও নাটকে তিনি সাইকেলে চেপে ঘুরে বেড়ান মোটা ফ্রেমের চশমা পরে। কারণ এতে অপূর্বসহ অন্যরা যেন মনে করেন, মেয়েটি মেধাবী! ভিন্ন স্বভাবের এ দুজনের সঙ্গে নানা বিষয় নিয়ে তৈরি হয় বিরোধ। যার শুরুটা হয় মেহজাবিনের সাইকেল ভাঙার জরিমানা নিয়ে।

পরিচালক মহিদুল মহিম বলেন—সাত মাস পর নাটকটি নির্মাণ করলাম। একটু ভিন্নভাবে সবকিছু সেট করার চেষ্টা করেছি। এটা মূলত মজার নাটক। কারণ মহামারির এই বিষণ্ণ সময়ে দর্শকদের হালকা থাকা জরুরি। অপূর্ব ভাই ও মেহজাবিন আপুর পূর্ণ সহযোগিতা পেয়েছি। স্বাধীনতা পেয়েছি প্রযোজক পাপ্পু ভাইয়ের কাছ থেকেও। কাজটি সবার ভালো লাগবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য