,

এভ্রিলের ‘ক্যাশ’

news-image

বিনোদন প্রতিবেদক : সৈকত নাসির এই সময়ের ব্যস্ততম নির্মাতাদের মধ্য অন্যতম। তার নতুন সিনেমা ‘ক্যাশ’। ‘ক্যাশ’ নামটা শুনলেই টাকার গন্ধ এসে লাগে নাকে এবং এই ক্যাশ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে মিস ওয়ার্ল্ড খ্যাত মডেল, অভিনেত্রী জান্নাতুল নাঈম এভ্রিলের। সৈকত এবং এভ্রিল প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন, তাই দর্শকদের মধ্যেও ছবিটি নিয়ে আগ্রহ কাজ করবে হলে ধারণা করা যায়। ঢালিউডের এই বন্য সুন্দরীকে নির্মাতা কতটা সুন্দর করে উপস্থাপন করতে পারেন সেটাই এখন দেখার জন্য মুখিয়ে রয়েছেন সবাই।

‘ক্যাশ’ সিনেমাতে এভ্রিল যে ক্যারেক্টার প্লে করবেন তার নাম অলিভিয়া। নির্মাতা জানালেন, নতুন বছরের শুরুতেই সিনেমাটির শুটিং শুরু করবেন। এই সিনেমাতে দর্শক অলিভিয়া মানে এভ্রিলকে নতুনভাবে দেখতে পারবেন এবং চিত্রনায়িকা বিশেষণটি এই সিনেমাটি দিয়েই পেতে যাচ্ছেন হালের সেনসেশন এই সুন্দরী। সিনেমাটির জন্য তিনি নিজেকে যথাযথভাবেই তৈরি করছেন , যেন দর্শকেরা পর্দায় এভ্রিলকে নয়,অলিভিয়াকে দেখতে পায়।

নতুন বছরের প্ল্যান সম্পর্কে জানতে চাইলে এভ্রিল বলেন, ‘নতুন বছর হবে সম্পূর্ণ আমার,সমস্ত বছর আমি স্ক্রিনে রাজত্ব করতে চাই।’

সিনেমার গল্প সম্পর্কে জানতে চাইলে, রহস্যময় হাসি দিয়ে এড়িয়ে গেলেন। আমরাও বুঝে ফেললাম তিনি সিনেমাটির গল্প সম্পর্কে এখনই কিছু বলতে চাইছেন না। তবে তার চোখে মুখে বড় পর্দায় আসবার উন্মাদনা।

ক্যাশ সিনেমাটিতে চিত্রনায়ক নিরব, পূজা চেরি, রিও সহ অনেক তারকা শিল্পী অভিনয় করছেন। কাস্টিং দেখে মনে হচ্ছে একটা পাওয়ার প্যাক সিনেমা হবে ক্যাশ। ক্যাশ প্রযোজনা করছে, স্বদেশ এন্টারটেইনমেন্ট। দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য