,

অবৈধভাবে বালু উত্তোলনের ছবি তুলতে গিয়ে ২ সাংবাদিককে মারধর

news-image

অনলাইন ডেস্ক : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার টাঙ্গন নদীর বালু অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে, এমন ছবি তুলতে গিয়ে স্থানীয় দুই সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নে টাঙ্গন নদীর বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছবি তুলতে গেলে ওই দুই সাংবাদিককে লাঠি দিয়ে মারপিট করেন হবি নামে এক বালু সিন্ডিকেটের সদস্য।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত সাংবাদিকদের উদ্ধার করলেও এ সময় পালিয়ে যায় হবি ও তার সহযোগীরা। ঘটনাস্থল থেকে বালু ভর্তি দুটি মহেন্দ্র ট্রাকটর উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় এখনো দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায় স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে তারা যত ক্ষমতাধর হোক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য