,

তমা মির্জার বিরুদ্ধে স্বামীর হত্যা চেষ্টার মামলা

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা তমা মির্জার বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানায় মামলা করেছেন তার স্বামী কানাডা প্রবাসী হিশাম চিশতি। গত ৬ ডিসেম্বর তমা মির্জার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। তবে তমা মির্জা বলছেন, তাদের মধ্যে ঝামেলা হয়েছে। সেটা সুরাহার জন্য উভয়ে থানায় অভিযোগ করেছেন।

স্বামীর দায়ের করা মামলায় তমা মির্জা ছাড়াও তার বাবা, মা, ভাই এবং অজ্ঞাতপরিচয় আরও একজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার থেকে জানা গেছে, বিয়ের পর বিভিন্ন সময় স্বামীর কাছ থেকে মোট ২০ লাখ টাকা ‘ধার হিসেবে’ নেন তমা। তবে সেই ধারের টাকা ফেরত চাইলে তমা কালক্ষেপন শুরু করেন। গত ২৯ সেপ্টেম্বর হিশাম কানাডা থেকে দেশে এসে তমাকে তার নিজের বাসায় এসে থাকতে বললেও তিনি তার বাবার বাসাতেই থাকেন।

এজাহারে আরও বলা হয়, হিশাম তার শ্বশুর বাড়িতে গেলে তার সঙ্গে তমাসহ অন্যরা খারাপ আচরণ শুরু করেন। একপর্যায়ে গত ৫ ডিসেম্বর রাত ৩টার দিকে তমা মির্জার বাবার বাড্ডার বাসায় যেতে বলা হয় হিশামকে। সেখানে নানা বিষয়ে আলোচনার পর ধার নেওয়া ২০ লাখ টাকা চাইলে বাসার সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে বাড়ির সদস্যরা ক্ষিপ্ত হয়ে হিশামের ওপর আক্রমণ করেন।

এজাহারে হিশাম বলেন, ওড়না দিয়ে পেঁচিয়ে তাকে খুন করার চেষ্টা করা হয়। এছাড়া লোহার চেয়ার দিয়ে আঘাত করলে তিনি ডান হাতে গুরুতর আঘাত পেয়ে মেঝেতে পড়ে যান হিশাম। তিনি চিৎকার শুরু করলে বাসার নিচের দারোয়ান ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তমা মির্জার স্বামী হিশাম চিশতি মামলা করার কয়েকদিন পরই কানাডায় চলে গেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে তমা মির্জা বলেন, মামলার বিষয়ে তো কিছু হয়নি। আমার আর হিশামের মধ্যে ঝামেলা হয়েছে। সেটা সুরাহার জন্য উভয়ে থানায় অভিযোগ করেছি। এটি একান্তই আমাদের পারিবারিক বিষয়। শিগগিরই সুরাহা হয়ে যাবে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য