,

বেড়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় ৩ ভাই-বোনসহ ৪ জনের মৃত্যু

news-image

পাবনা প্রতিনিধি : ছুটির দিনে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই ভাই, তাদের চাচাত বোন ও এক ভ্যানচালক নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে পাবনার ভাঙ্গুড়া-ফরিদপুর সড়কের রাঙ্গালিয়া টিকটিকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাঙ্গুড়া সদর ইউনিয়নের পার ভাঙ্গুড়া গ্রামের মৃত রশিদ প্রামানিকের দুই ছেলে ইমন হোসেন (১৭) ও ইমরান হোসেন (১৫) এবং তাদের চাচাতো বোন একই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ছুম্মা খাতুন (১৪)। তবে নিহত ভ্যানচালকের পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় ছুম্মার বোন নুপুর খাতুনকে (২৮) গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ব্যাটারিচালিত অটোভ্যানে একই পরিবারের চারজন আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। তারা পারভাঙ্গুড়া গ্রাম থেকে চর ভাঙ্গুড়া হাটগ্রামে যাচ্ছিলেন। ভ্যানচালক পাশ্র্ব রাস্তা থেকে রাঙ্গালিয়া টিকটিকিপাড়ায় মিনি বিশ্বরোডে ওঠার সময় বাঘাবাড়ি থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই, তাদের চাচাতো বোন ও ভ্যানচালক নিহত হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৩টা) নিহত ভ্যানচালকের পরিচয় পাওয়া যায়নি।

আহত নুপুর খাতুনকে (২৮) ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

ওসি আনোয়ার হোসেন আরও জানান, দুর্ঘটনার পর পরই ট্রাকটি পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য